মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে অবৈধ ঘর নির্মাণকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

আটুলিয়া (শ্যামনগর)প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াবেঁকী বাজারে অবৈধভাবে ঘর নির্মাণ ও ছাদ ঢালাই দেয়ার প্রাক্কালে আবুজর গেফারী নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারেন নওয়াবেঁকী বাজারে ব্যবসায়ী রাজ্জাক ফকিরের পুত্র আবুজার গেফারী অবৈধভাবে একটি বিল্ডিং এর ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দলসহ উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন ঘটনাস্থলে এসে খবরের সত্যতা পান এবং তাৎক্ষণিক তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ও আলামত হিসেবে কিছু বাঁশ নিয়ে যান এবং পরবর্তীতে তার ঘর ভেঙে নেয়ার জন্য কঠোরভাবে আদেশ প্রদান করেন। এ সময় তিনি বলেন, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে অবৈধভাবে কোন নির্মাণকাজ করতে দেওয়া হবেনা। এরপর ও যদি কেউ সরকারি আইন অমান্য করে তার জন্য আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com