শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি—খুলনা ৫৫০) সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে শ্রমিক ইউনিয়নের (রেজি—খুলনা ৫৫০) নিজস্ব কার্যালয়ে ইউনিয়নের প্রায় ৩৫০০ শ্রমিকের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি জাকির হোসেন টিটু। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মিলন হোসেন, সহ সাংগাঠনিক সম্পাদক মশিয়ার রহমান, কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির স্বপন, সদস্য হোসেন আলী, সাহেব আলী, আনারুল ইসলাম তুতু, আজিজুল ইসলাম, ইউনিয়ন সচিব নিরঞ্জন মন্ডল সুমন, অফিস সহকারী শাহিন হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ। উল্লেখ্য, ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেক সদস্যকে সেমাই, চিনি, কিসমিসসহ ৭ প্রকার সামগ্রী দেয়া হয়েছে। রাজনৈতিক অস্থিরতা থাকলেও এবছর শ্রমিকরা এ ঈদ উপহার পেয়ে সবাই খুশি। কবির, সাত্তার, মুকুল সহ আরো অনেকে জানান, এবছর কাজ বেশি না হলেও এই সেমাই চিনি বউ বাচ্চাদের মুখে এটুকু তুলে দিতে পেরে আমরা খুশি।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com