সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খেলা চালিয়ে যেতে চান অ্যান্ডারসন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। কাউন্টি ক্রিকেটে নিয়মিতই খেলছেন। আরো দুই থেকে তিন বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে চান এই ইংলিশ পেসার। ৪২ বছর বয়সী এই পেসার কতদিন খেলা চালিয়ে যাবেন তা এখনো নির্দিষ্ট নয়। তবে ২০২৫ সাল পর্যন্ত কাউন্টি ক্রিকেট খেলার জন্য তিনি ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেছেন। চোটের কারণে প্রথম দিকের ম্যাচগুলো হাতছাড়া হলেও খেলে যেতে চান এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি এই বছরে ভালো খেলতে মনোযোগী থাকতে চাই। তবে আরও এক, দুই বা তিন বছর খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমি মনে করি না, নিজেকে কোনো সীমাবদ্ধতার মধ্যে ফেলা উচিত।’ অ্যান্ডারসন আরও বলেন, সাবেক সতীর্থ গ্লেন চ্যাপেল ৪১ বছর পর্যন্ত কাউন্টি ক্রিকেট খেলেছেন। এমনকি ড্যারেন স্টিভেন্স ৪৬ বছর পর্যন্ত খেলে গেছেন। তাই তিনিও যতদিন সম্ভব খেলার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘চার দিনের ক্রিকেটে আমার শরীর যথেষ্ট ধকল নিতে পারে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, তাই যতদিন সম্ভব দলের জন্য অবদান রাখতে চাই।’ গত বছর ইংল্যান্ডের ভবিষ্যত পরিকল্পনায় না থাকার কারণে অবসর নিলেও ইংল্যান্ডকে ভুল প্রমাণ করার কোনো ইচ্ছা তার নেই বলে জানান অ্যান্ডারসন। তিনি বলেন, ‘আমি খেলছি কারণ আমি খেলাটাকে ভালোবাসি। যখন দল জেতে, সেটাই খেলাধুলার সবচেয়ে আনন্দদায়ক দিক। যদি মনোযোগ সরে যায়, তাহলে খেলাটাও উপভোগ করা যায় না এবং পারফরম্যান্সও ভালো হয় না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com