সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নাটকের অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ে এখন খুব একটা দেখা যায় না এখন তাকে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যায়। সম্প্রতি একটি বিষয় নিয়ে ক্ষোভ ঝাড়েন এ অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিযোগ করে জানান, তার ছবি এডিট করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি লিখেন, পুনাম বাজওয়া নামে কোনো এক নারীর ছবি এডিট করে আমার মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, ‘অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অযথা আলোচনা কিংবা সংবাদে আসা আমার খুবই অপছন্দের একটি কাজ! কিন্তু মাঝে মাঝে উপায় থাকে না! বেশ কিছুদিন ধরে একজন নারীর ছবি এডিট করে আমার মুখ বসিয়ে , কে বা কারা যেন ফেসবুকে পোস্ট করে যাচ্ছে! তারা কারা কিংবা তাদের চাওয়া কি আমার জানা নাই।বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com