বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টিনের চালে যুবকের লাশ, পাশে এক কেস স্পিড ড্রিংকস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় মহিতুর রহমান খান মোহিত (৩৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে খান মার্কেটের টিন সেডের চালের উপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মহিতুর রহমান ডুমুরিয়া বাজারে খান মার্কেট মালিক আব্দুর রহিম খানের ছেলে। মার্কেটের সাথেই তাদের বাসাবাড়ি। জানা যায়, ডুমুরিয়া বাজারে খান মার্কেটে মহিতুর রহমান মোহিতের একটি চায়ের দোকান আছে। যেটা তিনি নিজেই পরিচালনা করতেন। ঘটনার রাতে দোকান থেকে সে বাসায় যায়নি। তার স্ত্রী হাবিবা ও দুই সন্তানেরাও সেদিন বাড়িতে ছিলেননা। ঘরে মোহিতের জন্য শুক্রবার রাতের খাবার মা যেভাবে রেখেছিলো সেভাবেই আছে। মা পারভীন বেগম ভোরে ঘুম থেকে উঠে দেখে মার্কেটের টিনের চালের উপর ছেলের লাশ। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেয়া হয় থানা পুলিশকে। সকাল সাড়ে ৮ টার দিকে টিনের চালের উপর থেকে মহিতুরের লাশ উদ্ধার করে পুলিশ। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, রহস্য উদঘাটনের জন্য মোহিতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে টিনের চালের উপর ইনটেক এক কেস স্পিড এনার্জি ড্রিংকস পাওয়া গেছে। মোহিতের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে রহস্য বের হবে। পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com