সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আইপিএল রেখে দেশের পথে রাবাদা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

আইপিএলের মাঝপথে হুট করে দল ছেড়ে দক্ষিণ আফ্রিকার ফিরলেন তারকা পেসার কাগিসো রাবাদা। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন তিনি। এবারের আইপিএলের নিলামে এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স দল। গুজরাট ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয়, ‘গুজরাট টাইটান্সের প্রথম দুটি ম্যাচে খেলা কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গেছেন।’ এক্ষেত্রে তিনি কবে মাঠে ফিরবেন বা দলের সঙ্গে যোগ দেবেন, বা কী ধরণেই ব্যক্তিগত সমস্যা; সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। গত বুধবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগেই গুজরাটের অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন যে, রাবাদা ব্যক্তিগত কারণে বেঙ্গালুরুর বিরুদ্ধে একাদশে থাকছেন না। এদিকে রাবাদার পরিবর্তে আরশাদ খানকে শেষ মূহূর্তে দলে নেওয়া হয়েছিল। তিনি বিরাট কোহলিকে আউটও করেছিলেন। রাবাদা যদি দ্রæত দলের সঙ্গে যোগ দিতে না পারেন, সেক্ষেত্রে তার পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে আরেক প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজিকে। কোয়েটজিকে নিলামে ২.৪ কোটি রুপিতে দলে নেয় গুজরাট। এছাও তাদের কাছে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com