শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ছাত্রদের মাঝে পোশাক ও ইফতার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনির কুলসুমিয়া এতিম খানায় ছাত্রদের মাঝে পোশাক ও ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার জোহর বাদ এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আকরাম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ পোশাক ও ইফতার বিতরণ করা হয়। ছাত্রদের মাঝে পোশাক বিতরনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন। এসময় এতিমখানার সেক্রেটারী মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, হাফেজ আছাদুজ্জামান, প্রতিষ্ঠাতার পুত্র তাহিয়ান হোসেন তোহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৮জন ছাত্রদের মাঝে পোশাক, টুপি, আতর, তজবি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com