সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রতিপক্ষ কোচের নাক টেনে ধরলেন মরিনহো!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বিতর্ক আর মরিনহো যেন সমার্থক শব্দ। নতুন করে আরেক বিতর্কের জন্ম দিলেন ফেনারবাহচে কোচ। গত বুধবার তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গালাতাসারায়ের কাছে ২-১ ব্যবধানে হারের পর প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন তিনি। গালাতাসারায়ের হয়ে ভিক্টর ওসিমহেন দুইটি গোল করেন, যার দ্বিতীয়টি আসে পেনাল্টি থেকে। ফেনারবাহচের হয়ে সেবাস্টিয়ান শিমানস্কি প্রথমার্ধের শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করলেও সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের শেষদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে মাঠে পুলিশের হস্তক্ষেপ করতে হয়। খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের জেরে রেফারি তিনজনকে লাল কার্ড দেখান, যার মধ্যে দুজন গালাতাসারায়ের ফুটবলার। ম্যাচ শেষে হোসে মরিনহো গালাতাসারায় কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন, যার পর বুরুক নাটকীয়ভাবে মাটিতে পড়ে যান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং মরিনহো নতুন করে শাস্তির মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও মরিনহো বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ফেব্রæয়ারিতে গালাতাসারায়ের বেঞ্চের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি ‘বানরের মতো লাফাচ্ছিল’ মন্তব্য করেছিলেন, যা বর্ণবাদী আচরণ বলে অভিযোগ তোলে গালাতাসারায়। এর জন্য তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়, পরে সেটি কমিয়ে দুই ম্যাচে আনা হয়। ২০১১ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন তিনি বার্সেলোনা সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে আঙুল দিয়ে দুই ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com