শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভ‚মিকম্প

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : শক্তিশালী ভ‚মিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। স্থানীয় সময় গতকাল শনিবার ভোর ৬টা ৪ মিনিটে এই হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ভ‚মিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে পাপুয়া নিউগিনির ভ‚মিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভ‚মিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভ‚মিকম্পের উত্তপত্তিস্থল ছিল দেশটির ওয়েস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কিম্বে শহরের ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পোমিও জেলার ভ‚পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রথম দফা ভ‚মিকম্পের পর ৩০ মিনিট ধরে অন্তত ৪টি আফটার শক হয়েছে বলে জানা গেছে। পাপুয়া নিউগিনিতে ভ‚মিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছিল ইএমএসসি ও ইউএসজিএস। তবে পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। ভ‚মিকম্পে পাপুয়া নিউগিনিতে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com