শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : হজ মৌসুমকে সামনে রেখে ১৩টি দেশের ওপর সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা ওমরা, ব্যবসা এবং পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে। ক‚টনৈতিক সূত্র অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। খবর এআরওয়াই নিউজের। সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যাঁরা ইতোমধ্যে ওমরা ভিসা পেয়েছেন, তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। যেসব দেশ এই ভিসা নিষেধাজ্ঞার আওতাভুক্ত: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
ভিসা স্থগিতের কারণ কী?
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের মূল কারণ হলো অবৈধভাবে হজ পালন এবং ভিসার শর্ত লঙ্ঘন। অতীতে অনেক ভ্রমণকারী একাধিক এন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে হজ মৌসুমে অবৈধভাবে থেকে গিয়ে হজ পালন করেছেন, যা অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। এ ছাড়া, কিছু ভ্রমণকারী ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে সৌদি আরবে অবৈধভাবে কাজ করেছেন, যা দেশটির শ্রমবাজারে বিঘœ ঘটাচ্ছিল।
নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় জোর দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে ভ্রমণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা ও হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা চলাকালীন কেউ যদি অবৈধভাবে অবস্থান করেন, তাহলে পরবর্তীতে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
এই সিদ্ধান্ত সৌদি আরবের কড়া ইমিগ্রেশন নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে হজ ও ভ্রমণ ব্যবস্থাপনা আরও উন্নত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com