শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নলতায় কচি—কাঁচার মেলায় ছড়া পাঠের অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় কেন্দ্রীয় কচি—কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সাংবাদিক এবং শিশু সাহিত্যিক রোকনুজ্জামান খান’র জন্মশত বার্ষিক পালন উপলক্ষে ৭ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৪টায় শিশু কিশোরদেরকে নিয়ে ছড়া পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল বারী আল বাকীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবর রহমান, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত কুমার স্বর্ণকার, কেবি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের শিক্ষক ব্রজ কুমার ঘোষ, কচি—কাঁচার মেলার সাধারণ সম্পাদক বাবলুর রহমান, ব্যবসায়ী বদরুল আহ্ছান বাবু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মামুন বিল্লাহ, সাংবাদিক আবুল কালাম, সঙ্গীত শিক্ষক সুব্রত সরকার ও মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। কেবি আহ্ছানউল্লা জুনিয়র হাস্কুলের শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। শিক্ষার্থীদের মধ্যো ক—গ্রুপে আলফিসাহরিন ফারিয়া—১ম, আলিসা অরিন—২য়, আফনান মালিহা—৩য়। খ—বিভাগে অনিয়া আহ্ছানি—১ম, রত্নদ্বীপ ঘোষ— ২য়, জোবায়ের আহমেদ—৩য়। গ—বিভাগে সৈয়দ তাহসিন ইসলাম—১ম, আরজু আহ্ছান স্পর্শ— ২য় ও অনুস্কা ঘোষ— ৩য় স্থান অধিকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com