সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টাইগারদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জেমস প্যামেন্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জেমস প্যামেন্ট। এই মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে প্যামেন্ট দলের সাথে যুক্ত হবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে ফিল্ডিং বিশেষজ্ঞ জেমস প্যামেন্টকে নিয়োগের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ দলের সাথে তার চুক্তি ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ^কাপ পর্যন্ত। এই মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে প্যামেন্ট দলে যোগ দিতে চলেছেন। নিক পোথাসের স্থলাভিষিক্ত হবেন প্যামেন্ট। শন ম্যাকডারমট ছিলেন টাইগারদের শেষ ফিল্ডিং কোচ। পরবর্তীতে সহকারী কোচ পোথাস ফিল্ডিং কোচের দায়িত্ব নেন। ইংল্যান্ডে জন্মগ্রহণকারী এবং বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থানরত ৫৬ বছর বয়সী প্যামেন্ট এই ভূমিকায় প্রচুর অভিজ্ঞতা নিয়ে এসেছেন। অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। সর্বশেষ মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কাজ করেছেন। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড এ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব—১৯ দলের জন্য ফিল্ডিং রিসোর্স কোচ এবং বিশেষজ্ঞ টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর। পাঁচ বছর পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে সর্বশেষ দেখায় জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com