সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পারিশ্রমিক বকেয়া ইস্যেুত অনুশীলন বয়কট করলো পারটেক্সের ক্রিকেটারা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এবার ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে অসন্তোষ। ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথে অনুশীলন বয়কট করেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ঈদের আগে বারবার আশ^াস দেওয়া হলেও পারিশ্রমিক বকেয়া রয়ে গেছে এখনও। বাধ্য হয়ে তাই গতকাল বুধবার দলের বড় একটি অংশ অনুশীলন বয়কট করে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল বুধবার অনুশীলন করার কথা ছিল সাব্বিরদের। তবে তখন পর্যন্ত দলের ক্রিকেটাররা পাননি পারিশ্রমিকের প্রাপ্য অংশ। বিদ্রোহী ক্রিকেটাররা মাঠে এলেও অধিকাংশ ক্রিকেটার অনুশীলন না করেই ফিরে যান। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক ক্রিকেটার বলেন, ‘আমরা আপাতত আজকে অনুশীলন করব না, বিসিবিতে যাব। সত্যি কথা বলতে, পারটেক্সের একেকজন প্লেয়ারের পেমেন্ট খুবই কম। ধরেন, একজনের পেমেন্ট ৩ লাখ টাকা, সে পেয়েছে ৫০ হাজার টাকা। কেউ হয়তো ১ হাজার টাকাও পায়নি। এতো কম টাকার পরও যদি পেমেন্ট না দেয় তাহলে একটা প্লেয়ার চলে কী করে, খেলবে কী?’ ১২ দলের লিগে পারটেক্স আছে ১১ নম্বরে। ৯ ম্যাচ খেলে জিতেছে দুটি ম্যাচ, সাতটিই হেরেছে। ঐ ক্রিকেটার জানান, ‘আমরা চেষ্টা করছি, হারজিত তো মাঠের খেলা। আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এটার জন্য তো লেখা থাকে না, হারলে টাকা দিব না, জিতলে টাকা দিব। ঈদের আগে বলেছে টাকা দিবে, দেয়নি। আজকের হবে না, শুক্রবার ম্যাচ আছে তাও দিবে না। পেমেন্ট না পেলে কেউ ম্যাচ খেলতে যাবে না।’ ক্রিকেটারদের ঈদের আগেই পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও দফায় দফায় তাদের আশ^াস দিয়ে প্রতিশ্রম্নতি রাখা হয়নি। পারিশ্রমিক ইস্যুর সমাধান না হলে গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচও বয়কট করা হতে পারে অনুশীলনের মতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com