রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কামরাঙ্গীচরে গণপিটুনিতে ২ যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীচরে গণপিটুনিতে নাদিম ও মাসুদ নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। গত বুধবার রাতে সিলেটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। লালবাগ শহিদ নগর এলাকার সুলতান মিয়ার ছেলে নাদিম। কামরাঙ্গীরচর আচার ওয়ালা ঘাট এর সোনা মিয়ার ছেলে মাসুদ। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছু দিন আগে চাঁদাবাজির ঘটনায় জনৈক এক ব্যবসায়ী সেখানকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সন্ত্রাসীরা ওই মামলা তুলে নেয়ার জন্য ওই ব্যবসায়ীকে হুমকি ধামকি দিয়ে আসছিল। গত বুধবার রাতে ৪/৫ জন সিলেটিয়া বাজার এলাকায় গিয়ে হুমকি ধামকি দিতে যায়। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা ঝগড়াঝাঁটি শুরু হয়। পরে এলাকাবাসী তাদের কে ঘিরে ফেলে গণ ধোলাই দেয়, এতে ঘটনাস্থলে মাসুদ নামে এক জন মারা যায়। আর দুই জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা পালিয়ে যায়। ঢামেক হাসপাতালে নেয়ার পর নাদিম নামে এক জনকে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটায় মৃত ঘোষণা করেন। নিহত নাদিম ও মাসুদের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় সোহাগ নামে আরেক জন চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি বলেও জানান এসআই। প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com