শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও সিদ্দিকিয়া ইয়াতিমখানায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলা, বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান আলহাজ্ব হযরত মাওঃ শাহ মোহাম্মদ মেহেববুল্লাহ সাহেব (রহ.)—এর স্মরণে এবং বর্তমান পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে এ মাহফিল ও সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সাতক্ষীরা জেলা শাখা, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, স্থানীয় এলাকাবাসী এবং মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত চলে মাহফিল অনুষ্ঠিত হয়। মথুরেশপুর মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওঃ আফসার উদ্দিন এবং সেক্রেটারী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ (মারুফ) এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাঃ কুতুবুদ্দিনের সঞ্চালনায় ইছালে ছওয়াব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ছারছিনা দরবার শরীফের আমিরে হিজবুল্লাহ পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। এছাড়াও পীর সাহেব কেবলার ঘনিষ্ঠ মুরিদগণ, দেশবরেণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় আলেমগণ ইসলামের আলোকে ওয়াজ ও নসিহত পেশ করেন। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com