শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুর কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্নলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এস এসিপি) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মুকুন্দমধু সূদনপুর গ্রামের আদর্শ কৃষক মাসুদুর রহমানের আঙিনায় বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা সিল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, কৃষক শেখ আবু আসলাম লাল্টু, জাহিদুর রহমান জাহিদ, মাওঃ আমজেদ হোসেন, সাবেক মেম্বর ফজলুর রহমান ময়না প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিষ্ণুপুর উপ—সহকারী কৃষি অফিসার জিএম মাহফুজুর রহমান সহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য শারীরিক প্রতিবন্ধী কলা চাষী মাসুদুর রহমান (জাদু) নিজেই পরিবারের বোঝা না হয়ে নিজেই ৫০ শতক জমিতে চাষাবাদ ও ব্যবসা করে জীবিকা নির্বাহের করেন এবং পাশাপাশি তিনি সমাজসেবায় অবদান রাখছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com