বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় যৌথ অভিযানে জুযা খেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৪ জন আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

খুলনা প্রতিনিধি \ গতকাল রাতে খুলনা মেট্রোপলিটন দৌলতপুর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন বাংলার মোড় জনৈক কাওছার মিয়ার বাড়ি থেকে জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন জুয়াড়িকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হল (১) হারুন শেখ (৪০), পিতা—মৃত: হোসেন শেখ, সাং—নয়াবাটি, ২) লিটন গাজী (৫৭), পিতা—মৃত: মোফজ্জল গাজী, সাং—নয়াবাটি, ৩) নাসির (৪৫), পিতা—মৃত: আশরাফ আলী মোড়ল, সাং—চিত্রালী বাজার, ৪) আবুল হাসনাত @ রুবেল (৪৫), পিতা—মোঃ আবুল খায়ের, সাং—হাউজিং বাজার, সর্ব থানা—খালিশপুর, খুলনা’দেরকে আটক করে। তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত ২ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৪৪ হাজার ৬৫০ টাকা জব্দ করেছে। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু পূর্বক আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com