বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানের কয়েকটি শহরে ৫.৫ মাত্রার ভূমিকম্প

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : পাকিস্তানের ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির কাছে গতকাল শনিবার দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। একই সঙ্গে খাইবার পাখতুনখোয়াতেও আরেকটি ভূমিকম্পের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫ এবং দুপুর ১২টা ৩০ মিনিটে এটি অনুভূত হয়। এনএসএমসি আরও জানিয়েছে হয়েছে, ভূমিকম্পটি ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর—পশ্চিমে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০ এবং এর গভীরতা ছিল ৩৯.২ কিলোমিটার। ইসলামাবাদে ডননিউজ টিভির একজন সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্প অনুভব করার পর লোকজন ভবনের বাইরে জড়ো হয়। এদিকে, দুপুরের এই ভূমিকম্পের ৩৫ মিনিট আগে আফগানিস্তান—তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। বেলা ১১টা ৫৪ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ৮৮ কিলোমিটার গভীরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com