শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। রোববার (১৩ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ১,৯৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের পিনিয়াম আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার—১২/৩ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কলারোয়ার কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৫ আরবি হতে আনুমানিক ৩০০—৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ৯৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। একই উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালসারি নামক স্থান হতে ৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চুরি আটক করে। যা মোট ৪,৪৭,০০০ হাজার টাকার মালামাল। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com