মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ইয়াবা সহ গ্রেফতার ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত ১০ টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিররুল ইসলাম এর দিক নির্দেশনায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা এর নেতৃত্বে এসআই (নিঃ) তুহিন বাওয়ালী সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নস্থ পাখিমারা ফেরিঘাটের সামনে ইটের সলিং এর উপরে হইতে ৫ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ জাহিদ হাসান সরদার (১৯) কে গ্রেফতার করেন। জাহিদ হাসান উপজেলার ছোট চন্ডিপুর গ্রামের ইব্রাহিম সরদারের পুত্র। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং—১৫, তারিখ—১৩/০৪/২৫, ধারা—২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সরণির ১০ (ক) দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপদ্দর্ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com