শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার, নিহত বেড়ে ৫১ হাজার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আর্টিলারি, হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা তীব্র করেছে। গাজা থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকায় তাঁবুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন, মাহমুদ এবং হাইথাম হামদান। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিতে আর্টিলারি শেল ছুড়ছে ইসরায়েলি বাহিনী, সেইসঙ্গে সাঁজোয়া যান থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলে আবাসান শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করেছে। গাজা সিটির শুজাইয়াতেও ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালিয়েছে। এ ছাড়া আর্টিলারি হামলা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিশাল একটি বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রাফায় তারা একটি আবাসিক ব্লক গুঁড়িয়ে দিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পেঁৗছেছে। সেইসঙ্গে আহত হয়েছে এক লাখ ১৬ হাজার ২৭৪ জন। তবে গাজার সরকারি মিডিয়া কার্যালয় বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ব্যক্তি মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com