রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চট্টগ্রামে নারীকে হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদÐ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

এফএনএস: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার স্ত্রীকে গলাটিপে হত্যার মামলায় স্বামীসহ ২ জনকে মৃত্যুদÐের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন। দÐিত ২ জন হলেন, ভোলা জেলার তমুজউদ্দীন থানার গোলকপুর এলাকার মো. শাহজাহানের ছেলে মো. ফরহাদ (৩২) ও একই থানার মৃত আবুল হাশেমের ছেলে মো. সেলিম প্রকাশ মনির (৩৭)। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে স্ত্রীকে গলাটিপে করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ফরহাদ ও তার মামা মো. সেলিমকে মৃত্যুদÐ, প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদÐ, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদÐের আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে লাশ গুম করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৩ বছর সশ্রম কারাদÐ, ১০ হাজার টাকা অর্থদÐসহ অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদÐের আদেশ দিয়েছেন। রায়ের ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি থেকে যায়, হত্যার শিকার জেসমিন বেগমের সঙ্গে আসামি মো. ফরহাদের প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা ৬ লাখ টাকা কাবিনে বিয়ে করেন। জেসমিন ও ফরহাদ দুজনেরই আগে সংসার ছিল। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর ফরহাদ জেসমিনের মোবাইলে কল দিয়ে নগরের বহদ্দারহাট এলাকায় দেখা করতে বলেন। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর নগরের আকবরশাহের হারবাতলী গ্যাস লাইন নুর হোসেনের বাড়ি এলাকায় পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পাহাড়ে ফেলে দেন। সেখানেই মামা সেলিম মনিরের সহায়তায় জেসমিনকে গলাটিপে হত্যা করেন ফরহাদ। এরপর পাহাড়ের ঝোপের মধ্যে লাশ ফেলে তারা চলে যান। ২ অক্টোবর পুলিশ জেসমিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জেসমিনের ছোট ভাই বাদী হয়ে নগরের আকবরশাহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৮ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ১৭ আগস্ট ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com