রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

এফএনএস: পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন। পররাষ্ট্রসচিবদের একটি বৈঠকে যোগ দিতে এ সফরে এসেছেন তিনি। গতকাল বুধবার দুপুরে পাকিস্তানি পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। ঢাকা সফরকালে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন আমনা বালুচ। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, বিমান যোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হবে। এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দেনা-পাওনা নিয়েও আলোচনা উঠতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান জানিয়েছেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিশেষভাবে আগ্রহী। তিনি বলেন, পাকিস্তান বিশেষ করে তাদের পণ্যের দাম প্রতিযোগিতামূলক বিবেচনায় বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে। পাকিস্তান তুলা সরবরাহ করতেও আগ্রহী। ২০১২ সালে সেই সময়ের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফর করেন। প্রায় এক যুগেরও বেশি সময় পর চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর আগে পররাষ্ট্রসচিব আমনা বালুচ এই সফরে এলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com