শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইরান-মার্কিন আলোচনার আগে তেহরানে গেলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য গতকাল বৃহস্পতিবার তেহরানে পৌঁছেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। কাতারি টেলিভিশন আলারাবি টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই আঞ্চলিক শক্তির মধ্যে উন্নত সম্পর্ক আরও দৃঢ় করার জন্যই এই সফর। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, প্রিন্স খালিদ তার অবস্থানকালে ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে দেখা করবেন। পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা করা হবে। এদিকে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী ১৯ এপ্রিল রোমে অনুষ্ঠিত হবে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন আমেরিকার অ্যাক্সিওস নিউজ পোর্টালের সাংবাদিক বারাক রভিদ। এর আগে গত ১২ এপ্রিল ওমানে প্রথম দলায় আলোচনা হয়। অ্যাক্সিওসের মতে, ইরান নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিধাবিভক্ত। কিছু কর্মকর্তা শান্তি-ভিত্তিক সমাধানের পক্ষে, যার প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তারা যারা বিশ্বাস করেন, এই চুক্তির জন্য ওয়াশিংটনের সম্ভাব্য ছাড়সহ একটি ক‚টনৈতিক সমাধান প্রয়োজন। অন্য গ্রæপে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তারা ওয়াশিংটনের সাথে চুক্তি করলেও তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত সন্দিহান। তারা মনে করেন, তেহরান এখন আগের চেয়েও দুর্বল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পরিত্যাগ করার জন্য জোর দেওয়া। যদি তারা অস্বীকৃতি জানায়, তাহলে তারা দেশটির ওপর আমেরিকান বা ইসরায়েলি হামলাকে সমর্থন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com