বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চুয়াডাঙ্গায় ভ্যানে বাসের ধাক্কায় নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

এফএনএস: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)। পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোরে ভ্যানটি সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এসময় একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com