শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা। স্থানীয় সময় গতকাল শুক্রবার ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তির গুলিতে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চার। বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেসন ট্রামবাওয়ার জানিয়েছেন, নিহতরা ছাত্র না হলেও বন্দুকধারী এফএসইউ-র ছাত্র। তিনি আরও জানান, হামলাকারীসহ পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবারই গুলির আঘাত রয়েছে। ২০২৪-এর জরিপ অনুযায়ী এফএসইউ-তে প্রায় ৪৪ হাজার শিক্ষার্থী পড়তে আসে। এই ঘটনার পরে কর্তৃপক্ষ এদিনের ক্লাস ও অন্যান্য অনুষ্ঠান মুলতুবি করে দিয়েছে। পুলিশ জানিয়েছে ১৮ বছর বয়সী এই হামলাকারী স্থানীয় এক কাউন্টি শেরিফের ছেলে। এই শেরিফ ১৮ বছর ধরে কর্মরত। তারই বন্দুক নিয়ে গুলি চালানো হয়েছে। শেরিফ ওয়াল্ট ম্যাকনিল সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত তার একটি বন্দুক তার ছেলের নাগালের মধ্যেই ছিল। এই বন্দুকটি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি। দুপুরে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভ শুটার অ্যালার্ট জারি করার পর থেকেই অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরিসেবা প্রস্তুত ছিল। ওয়ায়েন নামের এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিকদের জানান, প্রথম গুলির আওয়াজ শোনার পরেই সবাই পালাতে শুরু করে। এক মিনিট পর আরও আট থেকে দশটি গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। সূত্র: ডয়েচে ভেলে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com