শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় বিষ দিয়ে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। হাজীডাঙ্গা গ্রামের সাবের উদ্দিন সরদারের ছেলে কবিরুল ইসলাম প্রায় ২ বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন। কবিরুল ইসলাম জানান, পুকুরটি খনন করে আমি কয়েক বছর মাছ চাষ করে আসছি। এবছর পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, গøাসকার্প, বøাড কার্প, ভেটকিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে লক্ষ্যাধিক টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। কিন্তু পবিত্র ঈদুল ফিতরের দিন কে বা কারা সামান্য বিষ প্রয়োগ করলে কিছু মাছ মারা যায়। পুনরায় গত ২০ এপ্রিল রাতে বিষ প্রয়োগ করা হলে। এতে অনুমান ৩ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। সোমবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। সকালে পুকুরের ২ টি বিষের বোতল পড়ে থাকতে দেখি। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য শত্রুরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com