শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে আবারও পরিত্যক্ত অবস্থায় ৩৮ পিচ দেশীয় অস্ত্র উদ্ধর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলায় আবারও পরিত্যক্ত অবস্থায় ৪ পিচ রামদাও ৩৪পিচ কাঠের বাট সহ মরিচা ধরা হাসুয়া (দেশীয় অস্ত্র) উদ্ধর করেছে থানা পুলিশ। গতকাল ২২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর মোল্লা এর নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলা বাস্তহারা লীগের সভাপতি নকিপুর গ্রামের মোকছেদ আলীর পুত্র রহমত আলী’র ঘরের সামনে ও মৃত জোনাব গাজীর পুত্র বিল্লাল গাজীর পরিত্যক্ত ডোবা থেকে প্লাস্টিকের বস্তায় মুখ বাধা দেশীয় অস্ত্র উদ্ধার করেন। অস্ত্র উদ্ধারকারী এসআই আব্দুল মতিন বিশ্বাস জানান, বস্তার মুখ খুলে ৪ পিচ রামদাও ৩৪ পিচ কাঠের বাট সহ মরিচা ধরা হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ বিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লা ঘটনা সত্যতা স্বীকার করে দৈনিক দৃষ্টিপাতকে বলেন, পরিত্যক্ত অবস্থায় রামদা ও হাসুয়া উদ্ধার হয়েছে। এ বিষয় তথ্য অনুসন্ধান চলছে পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য গত ২০ এপ্রিল একই এলাকা থেকে ৩৪ পিস দেশীও অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com