সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শেষ মুহূর্তের গোলে জয় পেলো ম্যানসিটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

৯৪ মিনিট পর্যন্ত স্কোরলাইন সমান ১-১। এরপরই অবিশ^াস্য গোল ম্যানচেস্টার সিটির মাথিউস নুনেসের। পর্তুগাল তারকার গোলে অ্যাস্টন ভিলাকে স্তব্ধ করে ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেছে ম্যানসিটি। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে আরও এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। গত মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক সিটি। ওমর মারমুশ ভিলার রাইট-ব্যাক ম্যাটি ক্যাশকে পেছনে ফেলে বল দেন এগিয়ে আসা বার্নার্দো সিলভার উদ্দেশ্যে। বল পেয়ে শট নেন সিলবা। ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বল স্পর্শ করলেও সেটা জালে ঢ়ুকতে বাধা দিতে পারেননি। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিলাকে সমতায় ফেরান র্যাশফোর্ড। ডি-বক্সের ভেতর ম্যানসিটির রুবেন দিয়াজ পেছন থেকে ভিলার জ্যাকব র্যামসিকে ডান পা দিয়ে ক্লিপ করেন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। র্যাশফোর্ড ধীরস্থিরভাবে গোলকিপার স্টেফান ওর্তেগাকে বোকা বানান। বলের উল্টো দিকে ঝাঁপ দিয়েছিলেন ওর্তেগা। ম্যাচজুড়ে ভিলার ৭টি শটের বিপরীতে ১৪টি শট নেয় সিটি। ৯৪ মিনিটে জেরেমি ডকু বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে এসে ব্যাক পোস্টে থাকা নুনেসের উদ্দেশ্যে বল বাড়ান। সেখান থেকে শট করে নুনেস দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে নুনেস বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ, খুব কঠিন একটি ম্যাচ ছিল, কঠিন প্রতিপক্ষ। আমরা জানতাম জিততেই হবে, সেই মানসিকতা নিয়েই এসেছিলাম এবং সেটাই হয়েছে। পারফেক্ট টাইমিং।’ ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিটি। অন্যদিকে সিটির মাঠ ইতিহাদে টানা ১৫তম ম্যাচ হারা ভিলা সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে অবস্থান করচে সপ্তম স্থানে। স্কাই স্পোর্টসকে বলেন সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা সাধারণত শেষ মুহূর্তে গোল করতে অভ্যস্ত না, তাই আমি খুবই খুশি শেষের সেই গোলটির জন্য। কারণ আমরা এখন শেষ চার-পাঁচটি ম্যাচে আছি এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করার লড়াইয়ে আছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com