শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি ধান চাল সংগ্রহ কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, মিল মালিক সমিতির সভাপতি আছাদুল ইসলাম, ওসিএলএসডি সুনীল মন্ডল (আশাশুনি), ওসিএলএসডি এমাদুল হক (বড়দল), কৃষক প্রতিনিধি শংকর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এবছর ২৪ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হবে এবং ৩১ আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে। দুজন মিলারের নিকট থেকে চাল ও উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের থেকে ধান সংগ্রহ করা হবে। মোট ৬৪২ মে.টন ধান ও ১২৫ মে.টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। মূল্য নির্ধারন করা হয়েছে, ধান প্রতি কেজি ৩৬ টাকা ও সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com