রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কষ্টার্জিত জয়ে শিরোপা আশা বাঁচিয়ে রাখলো রিয়াল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। গত বুধবার রাতে গেটাফের মাঠে কঠিন এক লড়াইয়ে ১—০ গোলের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার, যার ২০তম মিনিটের দুর্দান্ত শটই শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিশ্চিত করে। বার্সেলোনা একদিন আগেই মায়োর্কার বিপক্ষে ১—০ ব্যবধানে জয় পাওয়ায় আনচেলত্তির দলের ওপর চাপ ছিল জয় পাওয়ার। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনচেলত্তি কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রাখেন। তবুও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মাদ্রিদের কাছেই। বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন ভিনিসিয়ুস ও এন্ড্রিক। এন্ড্রিকের একটি প্রচেষ্টা তো একদম গোললাইনের কাছ থেকে সেভ করে রক্ষা পায় গেটাফে। ম্যাচের শেষদিকে চাপ বাড়তে থাকে। ৯১তম মিনিটে পিটার ফেদেরিকো ও হুয়ানমি দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত গোলরক্ষক থিবো কর্তোয়া সাহসী সেভে দলকে নিরাপদ রাখেন, স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চার পয়েন্ট পেছনে থেকে শিরোপা লড়াইয়ে এখনও টিকে রয়েছে। পাঁচটি ম্যাচ বাকি আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com