বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছায় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দল এ প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহবায়ক মিজানুর রহমান কিনা, আব্দুল মজিদ গাজী, নুরালী গোলদার, আলমগীর হোসেন, তৌহিদুজ্জামান, শংকর, পৌর আহবায়ক রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম, জামাল হোসেন, অদুদ, জাসেদ গাজী ও বায়েজিদ। সভায় আগামী ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি যথাযথ ভাবে পালন করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com