শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ড্রোন হামলায় সিরিয়ায় আহত ৮: গণমাধ্যম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তবর্তী গ্রামে ড্রোন হামলায় আটজন আহত হয়েছেন। বৈরুত থেকে এএফপি এ খবর জানায়। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হাওশ আল—সায়েদ আলীর সীমান্তবর্তী গ্রামে ‘বিস্ফোরকবাহী ড্রোন বিস্ফোরণে’ উত্তর—পূর্বাঞ্চলীয় হারমেলের আটজন সিরীয় শরণার্থী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘গুলির শব্দ শোনার পর’লেবাননের সেনাবাহিনী সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ লেবাননের সীমান্তের কাছে হোমস প্রদেশের কুসাইর এলাকায় সিরিয়ার সেনা অবস্থানগুলোতে কামানের গোলা নিক্ষেপ করেছে। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের বাহিনী তাৎক্ষণিকভাবে আগুনের উৎস লক্ষ্য করে হামলা চালায়।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা ঘটনাটি পর্যবেক্ষণের জন্য লেবাননের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছি এবং লেবাননের সেনাবাহিনীর অনুরোধে আগুনের উৎসগুলোকে লক্ষ্য করে হামলা বন্ধ করেছি। এর আগে এক সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার পর সীমান্ত নিরাপত্তা হুমকি মোকাবেলায় লেবানন এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা গত মাসে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। মার্চের শুরুতে সিরিয়ার নতুন সরকার হিজবুল্লাহকে লেবাননের ভূখণ্ডে তিনজন সেনা সদস্যকে অপহরণ করে হত্যা করার অভিযোগ এনেছিল। ইরান—সমর্থিত গোষ্ঠী যারা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল—আসাদের বাহিনীর সাথে লড়াই করেছিল। লড়াইয়ে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। কিন্তু পরবর্তী আন্তঃসীমান্ত সংঘর্ষে সাতজন লেবাননি নিহত হয়। লেবানন এবং সিরিয়া ৩৩০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয় যা পণ্য, মানব এবং অস্ত্র চোরাচালানের জন্য কুখ্যাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com