রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলো আল নাসর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

জাপানি ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪—১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আল—নাসর। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জন ডুরান ও সাদিও মানে। গত শনিবার রাতে প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধের প্রায় আধঘণ্টার সময় গোল করে আল—নাসরকে এগিয়ে দেন ডুরান। এর মাত্র চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। মূলত আল নাসরের ১২ মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় ইয়োকোহামা। যে ঝড়ে শেষ ধাক্কাটা দেন রোনালদো। ৩৮ মিনিটে গোল করেন পতুর্গিজ তারকা। মার্সেলো ব্রোজোভিচের শট ইয়োকোহামার গোলরক্ষকের বাধায় ফেরত এলে পাল্টা শটে গোল করেন সিআরসেভেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডুরান আবার গোল করে ব্যবধান ৪—০ করে দেন। এরপর ৫৩ মিনিটে ইয়োকোহামার কোটা ওয়াতানাবে একটি গোল শোধ করেন। তবে ওয়াতানাবের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের মাঝপথে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে তাকে মাঠ ছাড়তে হয়। রোনালদো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ পাঁচ ম্যাচেই (মোট ৭টি) গোল করেছেন। যা এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচে টানা গোল করার রেকর্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। রোনালদোর চেয়ে এগিয়ে আছেন কেবল আবদাররাজাক হামদাল্লাহ। আল—নাসরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ৮ ম্যাচে গোল করেছিলেন তিনি। আল—নাসর এখন তৃতীয়বারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে, এর আগে ২০২০ ও ২০২১ সালে এই কৃতিত্ব অর্জন করেছিল দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com