শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণনগরে জামায়াতের ওলামা বিভাগের কর্মী সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের কর্মী সভা গত ২৫ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে চারটায় ইউনিয়ন অফিস কক্ষে ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার আজাদীর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাস্টার ইব্রাহিম বাহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মসজিদ মিশনের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল বারী তিনি বলেন, “উলামায়ে কেরাম ইসলামী সমাজ গঠনের মূল স্তম্ভ। ইসলাম, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের ভূমিকা অপরিসীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিযদ সদস্য আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ, উপজেলা ওলামা মাশায়েক বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশারফ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলাও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com