শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল রবিবার বেলা ১১টায় সারা বাংলাদেশের ন্যায় ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের জেলা শাখার সভাপতি কাজল আক্তার ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এর নেতৃত্বে একটি রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ও মিডওয়াইফারি নার্সিং কলেজের সামনে এসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। ডিপ্লোমাকে ডিগ্রী সমমানের এক দফা দাবি, বি এন এম সি তে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও বকেড কর্মসূচি পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর বি এন এম সির রেজিস্টারের পরোক্ষ মদদে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে তারা এ বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেছে। এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বৃষ্টি আচার্য, আবু সাঈদ, খালিদ হাসান, আয়েশা খাতুন সহ শিক্ষানবিশ ও ইন্টার্ন নার্সদের ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com