শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় ৩ বখাটের কারাদণ্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ৩ বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার চুনাখালি গ্রামের আতাউর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমান (১৯), একই উপজেলার কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের পুত্র রাকিব হোসেন (১৭) ও একই এলাকার আমিনুর রহমানের পুত্র জোবায়ের হোসেন (১৭)।প্রত্যক্ষদর্শীরা জানান, দাখিল পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে শ্যামনগর পৌরসভার গোপালপুর পিকনিক কর্নারের সামনে কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। এ সময় স্থানীয়রা তিন বখাটেকে আটক করে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন ১৮৬০ এর ৫০৯ ধারায় তিন ৩ বখাটেকে বিভিন্ন মিয়াদে বিনাশ্রম কারাদন্ড দেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্ল্যা জানান, দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং করার সময় স্থানীয় লোকজন ৩ বখাটেকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক ৩ বখাটের মধ্যে মোস্তাফিজুর রহমানকে দুই মাস এবং রাকিব হোসেন ও জুবায়ের হোসেনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com