শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কোরিয়ান ভাষা কোর্সের ২১ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫

এম আবু ইদ্রিস \ কোরিয়ান ভাষা কোর্সের ২১ তম ব্যাচের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা কক্ষে এ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানব সম্পদ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত (জানুয়ারি থেকে এপ্রিল) চার মাস মেয়াদী এ ভাষা কোর্সে জেলার ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করে ও সমাপনী পরীক্ষার মধ্য দিয়ে কোর্স সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোরিয়ান ভাষা প্রশিক্ষক মোঃ আব্দুল লতিফ এবং শিক্ষার্থী আশিকুর ইসলাম সোহান, মারুফা আক্তার, মাহমুদা খাতুন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আরিফুল ইসলাম সহ সকল পরীক্ষার্থী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com