শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় পাকিস্তানের ২৬ বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী। ভারতের এই হামলার পর বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে নিয়ে। এই দুই ক্রিকেটার বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা আছেন পেশোয়ার জালমির সঙ্গে। তবে পাকিস্তানের নিরাপদ আছেন রিশাদ-নাহিদ রানা যা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি সভাপতি বলেন, ‘সকালে রিশাদের সঙ্গে কথা হয়েছে। নাহিদ রানার সঙ্গেও খুব শীঘ্রই যোগাযোগ করবো।’ বিসিবি বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে বিসিবি, যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com