শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সোমালিয়ায় ভারি বৃষ্টির পর ভয়াবহ বন্যা, নিহত ৭

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

এফএনএস বিদেশ : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভারি বৃষ্টিপাতের পর সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় এক সরকারি কর্মকর্তা। মোগাদিশুর মেয়রের মুখপাত্র সালেহ হাসান বলেন, ‘এখন পর্যন্ত সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। বৃষ্টিতে নয়টি ঘর ভেঙে পড়েছে এবং ২০০টি পরিবার পানিবন্দি হয়েছে।’ তিনি আরো জানান, রাজধানীর অন্তত ছয়টি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শহরের চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু ছিল, যার মরদেহ গতকাল গত শনিবার শহরের একটি ভাঙা সড়কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা নুরাদিন মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভেবেছিলাম পানি হয়তো ছেলেটাকে ভেসে নিয়ে আসবে, কিন্তু তা হয়নি। পরে সকালে বন্ধুদের নিয়ে হাতুড়ি আর কোদাল দিয়ে মাটি খুঁড়ে তার দেহ বের করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com