শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে “তারুণ্যের রাজনৈতিক অধিকার” শীর্ষক খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে (১১ মে) রবিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম, হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক কাউন্সিলর আয়নাল ইসলাম নান্টা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ফরিদ হোসেন, মামুন রানা সবুজ, আব্দুল আলীম ও প্রিন্স। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম, রবিউল্লাহ বাহার প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলা ও ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন। যুব দলের নেতারা মহাসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com