সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

এফএনএস বিদেশ : ‘আমরা আমেরিকান হতে চাই না’- এভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে খনিজ সম্পদসমৃদ্ধ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড রাজনৈতিক দলগুলো। খবর এএফপি’র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটিকে আবারও দখলে নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর সেখানকার রাজনৈতিক দলগুলো এ প্রতিক্রিয়া জানায়। গত শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী পাঁচটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশও হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই।’তারা আরও বলেন, ‘গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করার অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীরই।’ গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর বিপুল খনিজসম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেওয়ায় দ্বীপটির রাজনৈতিক মহলে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক নেতাদের এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে বহিরাগত কোনো শক্তির চাপ বা হস্তক্ষেপ গ্রিনল্যান্ডবাসী মেনে নেবে না এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে তারা নিজেরাই ধরে রাখতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com