মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জার্মান ফুটবল লিগে ভারী তুষারপাতে বাতিল দুই ম্যাচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

এফএনএস স্পোর্টস: জার্মান ফুটবলের শীর্ষ লিগে দুটি ম্যাচ বাতিল হয়েছে। ভারী তুষারপাতের কারণে স্টেডিয়ামের নিরাপত্তা শ ঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্মানির উত্তরের হ্যামবুর্গ শহরে গতকাল শনিবার আরবি লাইপজিগের বিপক্ষে সেন্ট পাউলির ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচ বাতিলের কয়েক ঘণ্টা পর লিগ নিশ্চিত করে, হফেনহেইমের বিপক্ষে ভার্দার ব্রেমেনের খেলাও হচ্ছে না।
সেন্ট পাউলি জানিয়েছে, নিরাপদের ম্যাচ আয়োজন নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করেছে তারা। কিন্তু সেটা সম্ভব হয়নি।
তুষার সরানোর জন্য কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু স্টেডিয়ামের ছাদের তুষার সরানো কঠিন হয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট পাউলি। ক্লাবটি আরও যোগ করেছে, জরুরি সেবা, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ও স্বাস্থ্যসেবায় চাপ কমাতে ম্যাচ বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে তাদেরকে। ১৮ দলের বুন্দেসলিগায় চতুর্থ স্থানে লাইপজিগ এবং ১৬তম সেন্ট পাউলি।
ব্রেমেন বলেছে, বরফ ও তুষারপাতের কারণে ৪২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে নিরাপদে ম্যাচ আয়োজন করা অসম্ভব ছিল। জরুরি বহির্গমনের পথ বন্ধ থাকায় ও দর্শকদের ভ্রমণ জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা।
বুন্দেসলিগা জানিয়েছে, দুটি বাতিল ম্যাচের নতুন সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com