শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইকুয়েডরে ভ‚মিধসে নিহত ২৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস বিদেশ : ইকুয়েডরে ভয়াবহ ভ‚মিধসে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। রাজধানী কুইটোতে গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। গত সোমবার রাতের টানা বৃষ্টিতে লা গাসকা এবং লা কমুনায় পানির উচ্চতা বেড়ে যায়। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভ‚মিতে। ভ‚মিধসে ঘরগুলোয় মাটি ও পাথর ঢুকে পড়ে এবং এতে এলাকার বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। গার্ডিয়ান জানায়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন। মেয়র সান্তিয়াগো গার্ডেরাস বলেন, এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহতদের ৪৭ জনের ভেতর দুজনের অবস্থা আশঙ্কাজনক। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, প্রবল ¯্রােতে ভেসে যাচ্ছে গাছপালা, গাড়ি, ময়লার স্তূপ এবং ইলেকট্রিক থামসহ আরও অনেককিছু। এই ¯্রােতের ভেতরে ভেসে যাওয়াদের তুলে আনছেন প্রতিবেশিরা। গত সোমবারের বৃষ্টিপাত দুই দশকে সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com