মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: খুলনায় মাদক মামলায় নাসিমা আক্তার নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। গতকাল বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। অপরদিকে একই আইনের অন্য ধারায় আসামিকে তিন বছরের সশ্রম কারাদন্ডসহ এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানাধীন চালনা বাজারের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ির দ্বিতীয় তলার বসিন্দা নাসিমা আক্তারের ঘর তল­াশি করলে ৩০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর দক্ষিণ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে নাসিমাকে আসামি করে মাদক আইনে মামলা করেন। একই বছরের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সিরাজুল ইসলাম তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com