মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আফগানিস্তানের মাজার-ই-শরিফে জোড়া বিস্ফোরণে নিহত ৯

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে দুটি যাত্রীবাহী মাইক্রোবাসে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবারের এ ঘটনায় নিহতরা সবাই শিয়া বলে জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা। খবর আল জাজিরার। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে এই একই শহরের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়। গত বছর তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানজুড়ে ফের আইএসের হামলা বাড়তে শুরু করেছে। মাজার-ই-শরিফের কমান্ডারের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি রয়টার্সকে বলেন, ‘বোমাগুলো মাইক্রোবাসগুলোর ভেতরে রাখা ছিল। বিস্ফোরণে ৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।’ স্থানীয় শিয়া স¤প্রদায় গণপরিবহন হিসেবে ব্যবহৃত এই মাইক্রোবাসগুলো পরিচালনা করে এবং মূলত তারাই এগুলো ব্যবহার করে। আফগানিস্তানের সংখ্যালঘু শিয়ারা প্রায়ই আইএসসহ জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়। চলতি সপ্তাহের প্রথমদিকে ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে,তারা আফগানিস্তানে আইএসের উপস্থিতি প্রায় নির্মূল করে ফেলেছে। কিন্তু তাদের এ দাবি সত্তে¡ও দেশটির বিভিন্ন স্থানে শিয়া স¤প্রদায়ের বিরুদ্ধে হামলা অব্যাহত আছে। এর আগে কাবুলে শিয়া হাজারা স¤প্রদায় অধ্যুষিত এলাকার একটি স্কুলে আরেকটি বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com