বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

এফএনএস: খুলনা মহানগরীতে মন্দিরা মজুমদার (২৮) নামের এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন সাত্তার বিশ্বাস সড়কের ইসলাম কমিশনার গলি এলাকায় মন্দিরার বাসা থেকেই লাশ উদ্ধার করা হয়। নিহত মন্দিরা মজুমদার ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে। তিনি ২০২১ সালে খুলনার গাজী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক সুকান্ত দাস জানান, নিজ ঘরে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মন্দিরা। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, তবে কী কারণে মন্দিরা আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। এদিকে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে ওই চিকিৎসকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেখানে তিনি প্রতারণার শিকার হন। এ নিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com