বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হকিতে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: শুরুতে দলকে এগিয়ে নিলেন সারোয়ার হোসেন। পরে ব্যবধান দ্বিগুণ করলেন পুস্কর ক্ষীসা মিমো। এরপর ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পেরে উঠল না। সহজ জয়ে এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে শনিবার ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দলের বাকি গোলটি ফজলে রাব্বীর। ইন্দোনেশিয়ার একমাত্র গোলদাতা সান্দ্রেয়া আন্দ্রেয়া। শুক্রবারই হঠাৎ করে এশিয়ান গেমস স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ঠিক কবে নাগাদ হাংজোর আসর মাঠে গড়াবে, তার নিশ্চয়তা নেই। তবে গেমসের হকি ডিসিপ্লিনের বাছাই চলছে। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ার কারণে শুরুর দিকে বাছাই খেলার কথা ছিল না বাংলাদেশের। কিন্তু নিয়ম বদলে যাওয়ায় বাছাইয়ে খেলতেই হচ্ছে সারোয়ার হোসেন-আশরাফুল ইসলামদের। সেই চ্যালেঞ্জ জয়ের পথে দল শুরুটা করল জয়ের স্বস্তি দিয়ে। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন সারোয়ার। ২৩তম মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। দুই কোয়ার্টারে পাওয়া গোলে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় দল। ৩৯তম মিনিটে আন্দ্রেয়ার গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় ইন্দোনেশিয়া। পরের মিনিটেই রাব্বীর ফিল্ড গোলে ব্যবধান ফের বাড়িয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশের রেজাউল করিম বাবু। এশিয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি এশিয়ান গেমসের চ‚ড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ছয়টি দল। পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com