শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৫১ বলেই শেষ প্রথম দিনের প্রস্তুতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: একটি মাত্র প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে মূল লড়াই শুরুর আগে শ্রীলঙ্কা দলের নিজেদের কিছুটা গুছিয়ে নেওয়ার সুযোগ এই একটিই। কিন্তু প্রকৃতি সেই পথে বাধা হয়ে দাঁড়াল। বৃষ্টির বাগড়ায় কয়েক ওভার খেলার পরই ভেস্তে গেল প্রথম দিন। বিকেএসপিতে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। কেবল ৮.৩ ওভার ব্যাটিং করার সুযোগ পাওয়া লঙ্কানরা এক উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪ রান। প্রতিপক্ষ অধিনায়ক দিমুথ করুনারতেœকে ফিরিয়ে দিয়েছেন মুকিদুল ইসলাম। ষষ্ঠ ওভারে এই পেসারের বাউন্সারে কিপার এনামুল হকের গ্লাভসে ধরা পড়েন ২ রান করা করুনারতেœ। আসিথা ফার্নান্দোর সঙ্গে উইকেটে আছেন কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা কুসল মেন্ডিস। আকাশ মেঘলা ছিল সকাল থেকেই। এর মাঝেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আধ ঘণ্টার মতো খেলা চলার পর ঠিকই হানা দেয় বৃষ্টি। তাতে প্রস্তুতির প্রথম দিনটি ভালো হলো না তাদের। প্রস্তুতি ম্যাচ শেষে লঙ্কানরা যাবে প্রথম টেস্টের শহর চট্টগ্রামে। আগামী রোববার থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে মিরপুরে। মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ দল চট্টগ্রামে রোববার রাতেই পৌঁছে গেছে। গত সোমবার থেকে শুরু করছে তারা নিজেদের ঝালিয়ে নেওয়ার কার্যক্রম। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮.৩ ওভারে ১৪/১ (আসিথা ৭*, করুনারতেœ ২, মেন্ডিস ৫*; আবু জায়েদ ৪-১-৮-০, মুকিদুল ৪-১-৬-১, এনামুল ০.৩-০-০-০)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com