শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযানে শিশুসহ নিহত ১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস বিদেশ : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নারী ও শিশুসহ অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এ সময় মার্কিন কোনো সেনা আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেট জানায়,গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মার্কিন বাহিনী সিরিয়ার আতমেহ শহরে অভিযান চালায়। এ সময় ৬ শিশু ও চার নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ধারণা করা হয়, এই অঞ্চলটি আল-কায়েদা সমর্থিত বিদেশী জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে। আতমেহ শহরের বাসিন্দারা জানান, মধ্যরাতের দিকে কয়েকটি হেলিকপ্টারে করে আসে মার্কিন সেনারা। এ সময় সেখানে গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টার মতো সন্ত্রাসীদের সঙ্গে মার্কিন বাহিনীর লড়াই চলে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর ইউম্যান রাইটস জানায়, ২০১৯ সালে ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার পর এই অঞ্চলটিতে চালানো সবচেয়ে বড় মার্কিন অভিযান ছিল এটি। সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com